• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
আগামী ৩ মাস হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার সয়াবিন তেলের দাম বাড়লো বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড
নোটিশ ::
Wellcome to our website...

বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার

রিপোর্টারের নাম / ৬৪৮ বার
আপডেট সময় :: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মণ্ডলকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের স্বাক্ষরিত চিঠিতে গতকাল বৃহস্পতিবার আবু সায়েম মণ্ডলকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কার করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, গত বুধবার রাতে আতিকুর রহমান নামের এক ব্যক্তি দারুস সালাম থানায় গিয়ে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পরিচয় দেন। আবু সায়েম মণ্ডল তাঁর সঙ্গে ছিলেন। থানায় আতিকুরের কথাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিশ স্থানীয় সেনা ক্যাম্পে যোগাযোগ করে। আতিকুর ভুয়া ক্যাপ্টেন বলে নিশ্চিত হয় পুলিশ। এরপর আতিকুর রহমান ও আবু সায়েমকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর