• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
আগামী ৩ মাস হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার সয়াবিন তেলের দাম বাড়লো বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড
নোটিশ ::
Wellcome to our website...

সালমান শাহ-মৌসুমী জুটি দিয়ে ঈদের শুরু

রিপোর্টারের নাম / ৫৫৯ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯

বাংলা সিনেমার অমর জুটি সালমান-মৌসুমী। চলচ্চিত্রে দু’জনেরই অভিষেক হয়েছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে। এই ছবি দাগ কাটে দর্শক মনে। দু’জনকে নিয়ে যায় অনন্য এক উচ্চতায়।

১৯৯৩ সালের ২৫ মার্চ ছবিটি মুক্তি পায়। আজও এই ছবিতে মৌসুমী-সালমান রসায়ন মনে রেখেছে ভক্ত।

এই ছবির পর তারা অভিনয় করেন ‘অন্তরে অন্তরে’ ছবিতে। সালমান শাহ ও মৌসুমী জুটির ছবিটিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব প্রমুখ। এর পরিচালক শিবলী সাদিক।

রোমান্টিক গল্প, গান, বরেণ্য শিল্পীদের দারুণ সব অভিনয়ে এই ছবি দর্শকের প্রিয় ছবির তালিকায় রয়েছে। এখনো ছবিটি বিভিন্ন টেলিভিশনে প্রচার হলে আগ্রহ নিয়ে দেখেন দর্শক।

সেই চাহিদার কথা মাথায় রেখেই বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ঈদ উপলক্ষে প্রচার করবে ‘অন্তরে অন্তরে’ ছবিটি। চ্যানেলটিতে চাঁদ রাতের বাংলা সিনেমা হিসেবে রাত ১২টায় প্রচার হবে চলচ্চিত্রটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর