• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
আগামী ৩ মাস হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার সয়াবিন তেলের দাম বাড়লো বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড
নোটিশ ::
Wellcome to our website...

চৌধুরানীর দুটি কবিতা

রিপোর্টারের নাম / ৬০২ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯

ভিত্তিহীন

কেন শুধুই মনে পড়ে—
কোন সে অজানা উদ্দেশ্যে নিশ্চুপ অপেক্ষমান
সারা রাত অতন্দ্র প্রহরীর মতো রক্তক্ষয় জেগে রয়।
নেই উচ্ছ্বাস, নেই কোলাহল কেবলই ভার বয়ে চলা
বিশ্বাস অবিশ্বাসে—মন দ্বিধান্বিত নয়
কতটুকু চাই—পাই বা কতখানি,
অসীম দূরত্ব অতিক্রম করে খুঁজে বেড়ায়
স্বপ্নের পসরা সাজিয়ে নির্মল চিত্তে—
কী হবে এত স্মৃতির?
সময়ের গর্ভে একদিন—সব বিলীন হয়ে যাবে
নতুন ধারায় শুরু হবে পথ চলা—
তোমার
আমার…

****

ভালোবাসা

ভালোবাসা কাউকে এতোটা নিঃসঙ্গ করতে পারে?
তোমার সাথে সখ্যতা না হলে বোধগম্য হতো না।
খেলায় খেলায় স্মৃতির অতলে তলিয়ে গেছি।
মন—বিবর্ণ, কোলাহল—অসহনীয়।
নিজেকে দেখে বিস্ময়ে হতবাক হই
তুমিহীনা আমি—আমি নই।

কল্পনায় করি বাস—
অতীত স্মৃতি খুঁড়ে খুঁড়ে সুখ কুড়িয়ে নেই,
এ যে আরও বেশি যাতনাময়।
ছলে-বলে, নতুন কৌশলে নিজেকে বোঝাই,
ভালোবাসা তো ভালোবাসাই—
কাছে পাওয়া না পাওয়ায় কী আসে যায়!

এতোটা জীবন কেটে গেল কোন খেয়ালে
জীবনের প্রকৃত রূপ আজ দৃশ্যমান
হৃদ-গহীনে—তোমাকেই খুঁজি

হাত বাড়িয়ে ছুঁই না—মন দিয়ে ছুঁই
আঁখি মেলে পাই না—তাই ধ্যানমগ্ন রই
ভালোবাসা বুঝি তারেই কয়…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর