• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
আগামী ৩ মাস হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার সয়াবিন তেলের দাম বাড়লো বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড
নোটিশ ::
Wellcome to our website...

নবাবগঞ্জে হামলায় আহত সাবেক কৃষক লীগ নেতার মৃত্যু

রিপোর্টারের নাম / ৪৬৯ বার
আপডেট সময় :: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত সাবেক এক কৃষক লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত কৃষক লীগ নেতার নাম মো. সামাদ (৬০)। তিনি নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন। ৫ আগস্ট হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।

নিহত সামাদের ছেলে দুবাইপ্রবাসী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাবাকে যারা মেরেছে, আল্লাহ তাদের বিচার করবেন। আমার বিচারের কোনো জায়গা নেই। এলাকার মানুষই তাঁর ভালোমন্দের সাক্ষী।’

স্বজনেরা জানান, শেখ হাসিনা পদত্যাগ করার পর ৫ আগস্ট রাতে ২০ থেকে ২৫ জন স্থানীয় দুর্বৃত্ত সামাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। তারা লোহার রড দিয়ে সামাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি হাসপাতালে ছিলেন।

বান্দুরা ইউপির চেয়ারম্যান হুমায়ন কবির বলেন, সামাদ বান্দুরা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি। গ্রামের বাড়ি সৈয়দপুর। তিনি দল-মতের ঊর্ধ্বে থেকে তাঁর ওয়ার্ডের জনগণের সেবা করতেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। ভিকটিমের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর