• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম ::
আগামী ৩ মাস হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার সয়াবিন তেলের দাম বাড়লো বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড
নোটিশ ::
Wellcome to our website...

আমিরাতে মঙ্গলবার ঈদ

রিপোর্টারের নাম / ৩০৬ বার
আপডেট সময় :: সোমবার, ৩ জুন, ২০১৯

সোমবার (৩ জুন) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (৪ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইতোমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে যে, আগামী ৫ জুন (বুধবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলছে, রমজান মাসের শেষ দিন মঙ্গলবার এবং পরদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আরবি ভাষার দৈনিক আল মোয়াতেন বলছে, ইন্দোনেশিয়ায় সোমবার চাঁদ দেখা যাবে না।

জাপান এবং মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটি আগামী বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে এক ঘোষণায় জানিয়েছে।

ব্যাংককে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শেষ দিন মঙ্গলবার। পরদিন বুধবার (৫ জুন) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। পাকিস্তানও বলছে, আগামী বুধবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-উল-ফিতর ঘোষণাকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল বলছে, বুধবার অস্ট্রেলিয়ায় ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর