• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
আগামী ৩ মাস হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার সয়াবিন তেলের দাম বাড়লো বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড
নোটিশ ::
Wellcome to our website...

ইফতারে দাওয়াত না দেয়ায় সাংবাদিকের ওপর হামলা

রিপোর্টারের নাম / ২৪৯ বার
আপডেট সময় :: সোমবার, ৩ জুন, ২০১৯

পিরোজপুরের কাউখালীতে এক রাজনৈতিক ব্যক্তিকে ইফতারে দাওয়াত না দেয়ায় তার অনুসারীরা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বসির আহম্মেদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আহত সাংবাদিককে রিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শনিবার কাউখালী উপজেলা প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে দাওয়াত না করায় তার অনুসারীরা ক্ষিপ্ত হন। ইফতার শেষে বাসায় ফেরার পথে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদের ওপর ৮-১০ জন লোক অতর্কিত হামলা করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর