• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
আগামী ৩ মাস হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার সয়াবিন তেলের দাম বাড়লো বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড
নোটিশ ::
Wellcome to our website...

কক্সবাজারে পাহাড়ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম / ৪১৫ বার
আপডেট সময় :: বুধবার, ১৯ জুন, ২০২৪

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় আব্দুল করিম নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার থাইংখালি ৪ নম্বর ওয়ার্ডের চোরাখোলায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল করিম উখিয়ার পালংখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থাইংখালির শাহ আলমের ছেলে। সে থাইংখালি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
মৃতের বাবা মো. শাহ আলম বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির সবাই ঘুমিয়েছিলাম। মাঝরাতে ভারি বৃষ্টি শুরু হয়। ভোরে হঠাৎ বাড়ির পাশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পাহাড় ধসে এসে আমাদের ঘরে পড়ে। তখন আমরা কয়েকজন বের হতে পারলেও আমার ছেলে আব্দুল করিম বের হতে পারেনি। মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়। আমরা আহত হয়েছি।

পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী জানান, ভারি বৃষ্টির কারণে থাইংখালি ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে শাহ আলমের বাড়িতে এসে পড়ে। এ সময় আব্দুল করিমের মৃত্যু হয়। বিষয়টি ইউএনওসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর