• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
আগামী ৩ মাস হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার সয়াবিন তেলের দাম বাড়লো বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড
নোটিশ ::
Wellcome to our website...

মতপ্রকাশ ও তথ্যের অবাধ স্বাধীনতা থাকবে: তথ্য প্রতিমন্ত্রী আরাফাত

রিপোর্টারের নাম / নিউজ ডেস্ক | বার
আপডেট সময় :: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

আওয়ামী লীগের নতুন সরকারে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে মতপ্রকাশ ও তথ্যের অবাধ স্বাধীনতা থাকবে।

শুক্রবার (১২ জানুয়ারি) নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে এক বার্তায় এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে রাজনীতি করেন তারা নিজেদের জন্য গণতন্ত্র চায়, কিন্তু অন্যদের গণতান্ত্রিক অধিকারে দিতে চায় না। মৌলবাদী এবং উগ্র গোষ্ঠীগুলো নিজেদের জন্য মত প্রকাশের স্বাধীনতা চায় কিন্তু অন্যদের সেই স্বাধীনতা দিতে চায় না। বিষয়টি সমাজে গণতন্ত্রের অগ্রগতিতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

প্রতিমন্ত্রী বলেন, মৌলবাদ ও ধর্মান্ধতা গণতন্ত্র বিরোধী। প্রথমে মৌলবাদী ও সাম্প্রদায়িক মানসিকতা ত্যাগ করতে হবে, তারপর গণতন্ত্রের সন্ধান করতে হবে।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে দুইবার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এ আরাফাত। গত বছরের ১৭ জুলাই উপনির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন। এতে একাদশ জাতীয় সংসদের এমপি নির্বাচিত হন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় লাভ করেন তিনি। নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুলা প্রতীক নিয়ে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক পেয়েছেন ১ হাজার ৩৮০ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর