• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
আগামী ৩ মাস হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার সয়াবিন তেলের দাম বাড়লো বিএনপির দারুস সালাম থানা শাখার যুগ্ম আহ্বায়ক সায়েম বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল নির্দিষ্ট ফেডারেল চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দিতে চান কমলা কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ব্লকড অ্যাকাউন্ট সংশোধনের নির্দেশনা মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয়: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক আবু সাঈদ হত্যা: বরখাস্ত দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড
নোটিশ ::
Wellcome to our website...

হজের নতুন নিয়ম কার্যকর, ভাঙলে কঠোর শাস্তি

রিপোর্টারের নাম / ৪৩২ বার
আপডেট সময় :: রবিবার, ২ জুন, ২০২৪

হজ পালনের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করেছে সৌদি আরব। আজ রবিবার থেকে আগামী ২০ জন পর্যন্ত এই বিধিনিষেধ চালু থাকবে। নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনুমতি ছাড়া কোনো নাগরিক বা বিদেশি পর্যটক হজ পালন করতে যান তবে তাদের ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ লাখ ১২ হাজার টাকারও বেশি।

এ ছাড়া অনুমতি ছাড়া কেউ যদি হজযাত্রীদের পরিবহন সুবিধা দেয় ছয় মাসের জেল ও ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, বাংলাদেশি মুদ্রায় যা ১৫ লাখ টাকারও বেশি।

সৌদি আরব ঘোষণা দিয়েছে এবার অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না। অনুমতি ছাড়া কেউ মক্কা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চৌকি, স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী চেকপয়েন্টগুলোর কাছে যেতে পারবেন না।

সৌদিতে যেসব প্রবাসী বসবাস করেন তারা যদি অনুমতি ছাড়া হজ করতে যান এবং আটক হন তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নির্দিষ্ট একটি সময়ের জন্য আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া অনুমতি ছাড়া যারা হজযাত্রীদের পরিবহণ করবে তাদের প্রথমে জেলে পাঠানো হবে। সেখানে তাদের ছয় মাস আটকে রাখা হবে। এরপর ফেরত পাঠানো হবে নিজ দেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর